শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আমিনুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) কামরুল ইসলাম।
পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, যানজট নিরসন এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেন।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

























