1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে চেয়ারম্যানের অনুদান প্রদান

ধুনট (বগুড়া) প্রতিনিধি: মাহফুজ আহমেদ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে মথুরাপুর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের গ্রাম পুলিশদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদ, ইউপি সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী ও আশরাফুল ইসলাম। এছাড়া সংরক্ষিত নারী সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন বেগম ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাকিবুল ইসলাম ও লিপি খাতুনসহ আরো অনেকে।

পূজা উপলক্ষে আর্থিক অনুদান পেয়ে গ্রাম পুলিশরা আনন্দ প্রকাশ করেন, এবং পরিষদ বর্গকে ধন্যবাদ জানান। তারা আরো বলেন, মথুরাপুর ইউনিয়নে মথুরাপুর ও জোলাগাঁতি এলাকায় দুটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হচ্ছে। পূজা উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে ইউনিয়ন পরিষদ সর্বদা সচেষ্ট রয়েছে। রাতে পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করা হবে। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৬:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ধুনটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে চেয়ারম্যানের অনুদান প্রদান

আপডেট সময় : ০৯:২৬:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬