1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ বাদল শেখ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প।

এসআরবি-৬-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নাইমুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

এসআরবি-৬ জানায়, এ ঘটনায় আটক নাইমুর রহমান ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে আটক ব্যক্তি ও জব্দ করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৭:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৪:৪৭:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬