1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ধরা পড়ল অনিয়ম ও চিকিৎসকদের অনুপস্থিতি

মোঃ লুৎফর রহমান, মাদারীপুর প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাউকে কিছু না জানিয়ে তিনি হাসপাতালটিতে উপস্থিত হন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে থাকা চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি তাঁর নজরে আসে। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন তিনি।

হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল পরিদর্শন করায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের প্রকৃত চিত্র উঠে আসবে এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ধরা পড়ল অনিয়ম ও চিকিৎসকদের অনুপস্থিতি

আপডেট সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬