1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাভাবিপ্রবির নতুন প্রক্টর ড. মনির মোর্শেদ

হৃদয় হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি)নতুন প্রক্টর হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

‎রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৫ জুলাই ২০২৬ থেকে পরবর্তী তিন(৩) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

‎নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, শিক্ষাঙ্গনের মূল চালিকাশক্তি হলো সাধারণ শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির মূল লক্ষ্য কেবল শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ভয়হীন ক্যাম্পাস নিশ্চিত করা।

এর আগে ভারপ্রাপ্ত প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন এফটিএনএস বিভাগের মো.নান্নুর রহমান। ‎‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মনির মোর্শেদের নেতৃত্বে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মাভাবিপ্রবির নতুন প্রক্টর ড. মনির মোর্শেদ

আপডেট সময় : ০৫:০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬