1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে ১–০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। একই সঙ্গে নিজের শেষ বিশ্বকাপ খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্ব ও অবদানেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে দ্বিতীয়ার্ধে স্পেনের একের পর এক আক্রমণে চাপে পড়ে পর্তুগাল। শেষ পর্যন্ত মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন। পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে মাঠ ছাড়েন রোনালদো।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মার্টিনেজ জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং এখন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নতুন কোচ নির্বাচনের সময়।

তিনি বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। বিশ্বকাপ জিততে না পারলে দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ নেই বলে মনে করি।’

নিজের বিদায় নিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। আমি অত্যন্ত গর্বিত। পর্তুগালে আমি এমন উষ্ণ অভ্যর্থনা পেয়েছি যেন আমিও একজন পর্তুগিজ। এই দায়িত্ব পালন করা ছিল আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। ফেডারেশনের বোর্ড ও সভাপতি এখন নতুন কোচ নির্বাচনের সুযোগ পাবেন। আমার চুক্তি আজই শেষ হচ্ছে। এর বেশি বলার কিছু নেই।’

স্পেনের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণে ছোট ছোট মুহূর্তগুলোই বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন মার্টিনেজ।

তার ভাষায়, ‘রক্ষণে আমরা সাহসী ছিলাম, আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছি এবং খুব ভালোভাবে ডিফেন্ড করেছি। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোর মতো ম্যাচে ছোট ছোট বিষয়ই বড় পার্থক্য গড়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘বল পোস্টে লেগে জালে যাবে কি যাবে না, কিংবা ৯০তম মিনিটে দ্রুত নেওয়া একটি ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ—এমন ক্ষুদ্র মুহূর্তগুলোই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে দেয়।’

এদিকে, নিজের শেষ বিশ্বকাপ খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ তিনি ছিলেন একজন আদর্শ অধিনায়ক। শুধু গোলের জন্য নয়, তার পরিসংখ্যানই সব বলে দেয়। অ্যাসিস্টের ক্ষেত্রেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। প্রতিদিনের অনুশীলন ও প্রস্তুতিতে তার নিবেদন, ফুটবলকে ঘিরে তার জীবনযাপন—সবকিছুই অনুকরণীয়। তিনি একজন উদাহরণ, এবং আমরা সেটি উদযাপন করতেই পারি।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

আপডেট সময় : ০৫:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬