1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর টিফো উন্মোচন করে স্পোর্টিং সিপি সমর্থকদের ব্যতিক্রমী উদযাপন

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

সাবেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সামনেই নিজেদের ঘরের ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশেষ সম্মান জানালেন স্পোর্টিং সিপির সমর্থকরা। সৌদি ক্লাব আল-নাসরের বর্তমান অধিনায়ক রোনালদোর প্রতি এই শ্রদ্ধা জানানো হয় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে।বুধবার (২৫ নভেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডে এস্তাদিও হোসে আলভালাদেতে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে স্পোর্টিং সিপি।
ম্যাচ শুরুর আগে ১৯০৬ সাল অর্থাৎ পর্তুগিজ ক্লাবটির প্রতিষ্ঠাবর্ষ উল্লেখ করে একটি বিশাল টিফো উন্মোচন করেন স্পোর্টিং সমর্থকরা। ক্লাবের ১২০ বছর পূর্তি উপলক্ষে তৈরি এই টিফোতে স্পোর্টিংয়ের দীর্ঘ ইতিহাসে প্রতিনিধিত্ব করা সেরা খেলোয়াড়দের ছবি স্থান পায়, যার ঠিক কেন্দ্রে ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

মজার ব্যাপার হলো, স্পোর্টিংয়ের মূল দলের হয়ে রোনালদো খেলেছিলেন মাত্র এক মৌসুম। ২০০২ সালে মূল দলে সুযোগ পাওয়ার পর ২০০৩ সালেই তিনি পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে।তবে সবচেয়ে বড় পরিহাসের বিষয় হলো, এ সম্মাননাটি প্রদর্শিত হয়েছে সেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, যেখানে রোনালদো দুই মেয়াদে খেলেছিলেন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি ইউনাইটেডকে ২০০৮ সালের চ্যাম্পিয়নস লিগ এবং তিনটি ইংলিশ লিগ শিরোপাসহ আরও বেশ কিছু ট্রফি জিতিয়েছিলেন।
কিন্তু ২০২১ সালের গ্রীষ্ম থেকে ২০২২ সালের শেষ পর্যন্ত দেড় মৌসুমের দ্বিতীয় অধ্যায়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। ক্লাব কর্তৃপক্ষ ও ডাচ কোচ এরিক টেন হাগের সঙ্গে তীব্র মতবিরোধের জেরে অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে তার চুক্তি বাতিল হয়েছিল।

সম্মাননা জানানোর মঞ্চটিও ছিল রোনালদোর ভীষণ প্রিয়—চ্যাম্পিয়নস লিগ। ১৪০ গোল নিয়ে এই প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। এ ছাড়া পাঁচটি শিরোপা জিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফিজয়ীও রোনালদো। তার ওপরে আছেন ছয়টি করে শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের পাঁচ তারকা।

রোনালদোর প্রতি স্পোর্টিং সমর্থকদের এমন ভালোবাসা নতুন নয়। চলতি মাসের শুরুতে, ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের ঘোষণার পরও তারা একইভাবে শ্রদ্ধা জানিয়েছিল।

অবসরের ঘোষণার দুদিন পর লিসবনের এস্তাদিও হোসে আলভালাদেতে পর্তুগিজ লিগে মোরেইরেন্সের বিপক্ষে কঠিন এক ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পোর্টিং। রোনালদোর জার্সি নম্বরের প্রতি সম্মান জানিয়ে ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান সমর্থকরা। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে যে ক্লাব থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই ক্লাবের সমর্থকদের পক্ষ থেকে এটি ছিল এক অনন্য ভালোবাসার নিদর্শন।

রোনালদোর অবসরের ঘোষণার পরপরই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে একটি বার্তা দেওয়া হয়েছিল, আমাদের দেশের জন্য তুমি যা করেছ, তার সবকিছুর জন্য ধন্যবাদ। পর্তুগালের ইতিহাসে তুমি চিরকাল অমর হয়ে থাকবে।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়া রোনালদো দেশের জার্সিতে শেষ ম্যাচটি খেলেছেন গত ২৪ সেপ্টেম্বর। লিসবনে নেশনস লিগের সেই ম্যাচে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রোনালদোর টিফো উন্মোচন করে স্পোর্টিং সিপি সমর্থকদের ব্যতিক্রমী উদযাপন

আপডেট সময় : ০৫:৫৭:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬