যুক্তরাষ্ট্রের ‘ধমক ও জবরদস্তির যুগ শেষ’: গালিবাফ
যুক্তরাষ্ট্রের ‘ধমক ও জবরদস্তির যুগ শেষ’ বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, চাপ প্রয়োগের মাধ্যমে কোনো ফল পাওয়া যাবে না এবং ইরান নতি স্বীকার করবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবফ লিখেছেন, “ধমক ও জবরদস্তির যুগ শেষ। এর কোনো পরিণতি নেই। আমরা নতি স্বীকার করি না।”
একই পোস্টে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারকের কয়েকটি “গুরুতর লঙ্ঘনের” অভিযোগও তুলেছেন তিনি। গালিবফের অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের সমন্বয় লঙ্ঘন করেছে, আরও হামলার ধারাবাহিক হুমকি দিয়েছে, তেল নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে এবং দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে।এ ছাড়া লেবাননের ওপর “অব্যাহত জায়নবাদী আগ্রাসন”-এর বিষয়টিও যুক্তরাষ্ট্রের লঙ্ঘনের তালিকায় উল্লেখ করেছেন ইরানের এই শীর্ষ আলোচক।
সূত্র: আল-জাজিরা

























