1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

আন্তর্জাতিক ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

আগামী আট দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। একই সঙ্গে দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরুদ্ধে জোট আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন তিনি।

আইজেনকোটের দাবি, পুনরায় নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করতেই এমন কৌশল নিয়েছে নেতানিয়াহুর দল।

শুক্রবার (২৭ নভেম্বর) আইজেনকোট জানিয়েছেন, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে পাওয়া সরকার গঠনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি নতুন সরকার গঠন করতে চান।এ জন্য হাতে রয়েছে মাত্র আট দিন। আগামী ৬ ডিসেম্বর তার এ মেয়াদ শেষ হবে।
আইজেনকোট ইতোমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন। এই তিন দলের সম্মিলিত আসনসংখ্যা ১২০ সদস্যের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টি যুক্ত হলেও চার দলের এই জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৪৮। অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসন।
এই ঘাটতি পূরণে আইজেনকোটকে আরব নেতৃত্বাধীন দুটি দল অথবা কট্টর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর দুটি দলের সমর্থন নিতে হতে পারে। আপাতত তার পছন্দের সমীকরণে রয়েছে কট্টর ইহুদি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং তুলনামূলক মধ্যপন্থি আরব দল রা’আমের সমর্থন নিয়ে সরকার গঠন।

তবে এমন জোট হলে আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ হবে। কারণ, নির্বাচনের আগে তারা আরব নেতৃত্বাধীন কিংবা কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন নির্বাচন এড়াতে তাদের অবস্থানে ছাড় দিতে হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল নেসেটে ৩৬টি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৮:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

আপডেট সময় : ০৫:০৮:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬