1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

বকুলহোসেন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের অবদানের ওপর আলোচনা করা হয়। সভায় বক্তারা শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দেশ গঠনে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে এ জুলাই শহিদ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর আনিসুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা,সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, উপজেলা ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। আলোচনা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

বকুল হোসেন
১৬জুলাই/২০২৬

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

তানোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আপডেট সময় : ০২:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬