1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানপাড়া ৬ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৪ অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা

মো : সাইফুল ইসলাম মাটিরাঙ্গা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া ৬ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে চারজন অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

প্রবাসীদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে পরিচালিত এ সংগঠনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে চারজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের পাঠানো অর্থের একটি অংশ এলাকার অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের কল্যাণে ব্যয় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সহায়তা পাওয়া অসুস্থ রোগীদের পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য দেওয়ানপাড়া ৬ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসী বলেন, প্রবাসীদের সহযোগিতায় অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৭:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

দেওয়ানপাড়া ৬ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৪ অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৫:০৭:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬