1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘানাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত একটি গোলই জয় এনে দেয় দক্ষিণ আমেরিকার দলটিকে।

ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে ১৪তম মিনিটে। শুরুর দিকেই চোট পেয়ে মাঠ ছাড়েন কলম্বিয়ার ফরোয়ার্ড জন কর্দোবা। তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেস, যিনি বদলি হিসেবে নেমেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সুয়ারেসের দারুণ এক ক্রস পেছনের পোস্টে থাকা জন আরিয়াসের কাছে পৌঁছে যায়। কোনো বাধার মুখে না পড়ে সহজেই বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আরিয়াস। শেষ পর্যন্ত সেই গোলই কলম্বিয়ার জয়ের ব্যবধান গড়ে দেয়।

২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে আলোড়ন তুলেছিল কলম্বিয়া। আট বছর পর বিশ্বকাপে ফিরে আবারও নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল দলটি।

শেষ ষোলোতে কলম্বিয়ার সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

আপডেট সময় : ০৪:৫৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬