1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাদল শেখ, নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুকসুদপুর কাশিয়ানি প্রতিনিধি মোঃ বাদল শেখ ঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণের অংশ হিসেবে জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা এবং স্কলার্স পাবলিক স্কুলের মধ্যে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার ফলে এখন থেকে স্কলার্স পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বেতনসহ অন্যান্য সকল ধরনের ফি জনতা ব্যাংকের ডিজিটাল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নিরাপদ, সহজ ও দ্রুত পরিশোধ করা যাবে। এতে অভিভাবকদের ব্যাংক বা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না এবং আর্থিক লেনদেন হবে আরও স্বচ্ছ ও ঝামেলামুক্ত।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ এস্কেন্দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মোঃ এনামুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্কলার্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফেন মুক্তা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য নূর আলম শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের প্রসারে জনতা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ফি আদায়ের প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠি শেষে উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে এর সফল বাস্তবায়ন কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৯:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬