সাঁথিয়ায় মাদক সেবন ও বিক্রির অপরাধে তিনজনকে কারাদণ্ড
পাবনার সাঁথিয়ায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিভিন্নস্থান থেকে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক বিক্রি ও মাদক সেবনের অপরাধে ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মো: শওকত প্রামানিকের ছেলে কাওছার হাবিবকে (৩৮) এক বছর বিনাশ্রমে কারাদণ্ড ও ১০ হাজার টাকা উভয় দন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া একই দিনে অপর আসামী কাশিনাথপুর ইউনিয়নের কাবারিকোলা গ্রামের মো: শাহজাহানের ছেলে মো: অন্তট (২২) ও মো: আইয়ুব আলীর ছেলে আরিফকে (২০) ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজর টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন।





















