মীরসরাইয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে
‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে নজরুল বিষয়ক আলোচনা সভা মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মীরসরাই থানার তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা
মেহের আফরোজ,
পরিসংখ্যান কর্মকর্তা সাকিলা জান্নাত, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ প্রমুখ।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিশীলতা ও মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে মীরসরাই শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
















