1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​পটিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: এমপি এনামের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

মোহাম্মদ ফয়সাল, পটিয়া প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে র‌্যালিটি পটিয়া পৌরসভার দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ইন্দ্রপোল চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব এনামুল হক এনাম।

সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস, ওলামা দল ও মহিলা দলের জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

র‌্যালিতে পটিয়ার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে র‌্যালিটি ইন্দ্রপোল চত্বরে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৮:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

​পটিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: এমপি এনামের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ১২:৪৮:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬