1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল: চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দিলেন শায়লা কবির

আব্দুল আল মামুন,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নে মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে খলসী মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী সমাজসেবিকা শায়লা কবির।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ০-০ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে রৌহা দল বিজয়ী হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শায়লা কবির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে মুক্ত করে মাঠমুখী করতেই এই আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ নোমানী সহ খলসী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৫:২২ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল: চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দিলেন শায়লা কবির

আপডেট সময় : ০৩:১৫:২২ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬