1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত

হাফিজুর রহমান, চৌগাছা (যশোর ) প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—

এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক -যুবতীদের তৈরি হাতের কাজকর্ম প্রদর্শন করা হয়। উপজেলা পরিষদের দরবার হলে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ জামায়তের সংসদ সদস্য মোসলেম উদ্দিন ফরিদ, উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি) জি এম মুনিব, চৌগাছা উপজেলার জামায়াতে আমির গোলাম মোরশেদ, পৌর জামাত ইসলামের সভাপতি ও মেয়র পদপ্রার্থী মাস্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার মিনা, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন , নির্বাচন কর্মকর্তা মন্জুর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম জিয়া উল্লাহ সহ বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সফল যুবক-যুবতীরা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কীভাবে কর্মদক্ষতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন, সে বিষয়ে বক্তব্য দেন।

বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৬:০২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ১২:০৬:০২ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬