মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি যখন শপথ গ্রহণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে সময় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) উচ্চকক্ষ সিনেট—উভয়কক্ষেই রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন।
বিভিন্ন বেসরকারি উৎস থেকে পাওয়া সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটিক পার্টির হাতে হাতে যাওয়ার সম্ভাবনা প্রবল; সিনেটেও জয়ের পথে আছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। যদি দুই কক্ষই ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে স্বাভাবিকভাবেই রিপাবলিকান পার্টির নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত হয়ে পড়বে।
এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে নির্বাচন হচ্ছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে হলে কোনো দলকে কমপক্ষে ২১৮টি আসন এবং সিনেটের নিয়ন্ত্রণ নিতে হলে কমপক্ষে ৫১টি আসনে জয়ী হতে হবে।
আন্তর্জাতিক
মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪
Add as a preferred
source on Google
Follow
অ+
অ-
মার্কিন নির্বাচন : এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, অনেক আসনের ভোটের ফলাফল শেষ হওয়ার পর বেসরকারি ফলাফলও প্রকাশ করা হয়েছে; আর এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির অগ্রগতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা শেষ পর্যন্ত বজায় থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন।
বিজ্ঞাপন
২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি যখন শপথ গ্রহণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে সময় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) উচ্চকক্ষ সিনেট—উভয়কক্ষেই রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা সংখ্যাগরিষ্ঠ ছিলেন।
বিভিন্ন বেসরকারি উৎস থেকে পাওয়া সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটিক পার্টির হাতে হাতে যাওয়ার সম্ভাবনা প্রবল; সিনেটেও জয়ের পথে আছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। যদি দুই কক্ষই ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে স্বাভাবিকভাবেই রিপাবলিকান পার্টির নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত হয়ে পড়বে।
এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে নির্বাচন হচ্ছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে হলে কোনো দলকে কমপক্ষে ২১৮টি আসন এবং সিনেটের নিয়ন্ত্রণ নিতে হলে কমপক্ষে ৫১টি আসনে জয়ী হতে হবে।
বিবিসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ১০৩টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। সেখান থেকে জানা গেছে, ৭১টি আসনে জয়ী হয়েছেন বর্তমান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা এবং এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থীরা জয় পেয়েছেন ৩২টি আসনে।
আর সিনেটের যে ৩৫টি আসনে নির্বাচন হচ্ছে, সেগুলোর মধ্যে ১৬ টির বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। সেই ফলাফল বিশ্লেষণ করে দেখা গেচে, ১১টি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা, বাকি ৫টিতে এগিয়ে রিপাবলিকানরা।

























