1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম

ক্রীড়া প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হলেও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে কোনো ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ। জয় তুলে নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করাই এখন লাল-সবুজের দলের লক্ষ্য।

এই লক্ষ্য সামনে রেখে আজ বুধবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ডপ্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরীর উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

ঢাকায় পৌঁছানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মাত্র দুটি অনুশীলন সেশন পেয়েছেন হামজা। তবে অল্প সময়ের মধ্যেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন অনুশীলনে নামার আগে হামজা জানিয়েছেন, সেমিফাইনাল নিশ্চিত হলেও দলের মনোযোগে কোনো ঘাটতি নেই। দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটিয়ে ট্রফি জিততে মুখিয়ে আছেন দলের প্রত্যেক খেলোয়াড়। তাঁর মতে, টুর্নামেন্টের ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের জন্য ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই হলেও শ্রীলঙ্কার কাছে এটি টিকে থাকার লড়াই। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে জয় ছাড়া বিকল্প নেই লঙ্কানদের। গত ১২ মাসে প্রবাসী ফুটবলারদের দলে অন্তর্ভুক্ত করে নিজেদের শক্তি বাড়িয়েছে শ্রীলঙ্কা। তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও ম্যাচের মূল চাপ শ্রীলঙ্কার ওপরই থাকবে বলে মনে করছেন হামজা।

ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় প্রধান কোচ থমাস ডুলির দল। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় মাত্র একটি গোল পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সমস্যা কাটিয়ে আক্রমণভাগকে আরও কার্যকর করার দিকে বিশেষ নজর থাকবে দলের।

এদিকে ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মেকশিফট স্ট্রাইকার হিসেবে খেলা বিশ্বনাথ ঘোষ ডান পায়ের চোটে ছিটকে গেছেন। তাঁর জায়গায় একাদশে ফিরতে পারেন ভুটানের বিপক্ষে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার সুযোগ পেতে পারেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।

ম্যাচটিকে ঘিরে পাঁচ বছর আগের একটি স্মৃতিও ফিরে আসছে। ২০২১ সালে কলম্বোয় চার জাতি টুর্নামেন্টে শেষ মুহূর্তের বিতর্কিত পেনাল্টি গোলে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লঙ্কানদের জয়সূচক গোল করেছিলেন ওয়াসিম রাজিক। আজকের ম্যাচেও মাঠে থাকবেন তিনি।

সব মিলিয়ে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ের পাশাপাশি পুরোনো হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও পাচ্ছে বাংলাদেশ। এখন দেখার বিষয়, হামজা চৌধুরীদের হাত ধরে ঘরের মাঠে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারে কি না লাল-সবুজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৬:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম

আপডেট সময় : ০৬:৫৬:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬