রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির প্রথম বৈঠক
রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটির প্রথম বৈঠক, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উন্নয়নে নানা পরিকল্পনা, ৫ কৃতী শিক্ষার্থী পেল পুরস্কার।
রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির ২০২৬–২০২৯ মেয়াদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এসময় বিদ্যালয়ের ৫ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি কেশব চন্দ্র ঘোষাল কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন—
কেশব চন্দ্র ঘোষাল — সভাপতি
আলহাজ্ব জয়নাল আবেদীন বাকের — সহ-সভাপতি
রতন ব্যানার্জি — সদস্য
শাহেদুর রহমান — বিদ্যোৎসাহী পুরুষ
মোঃ মাঈন উদ্দীন — পুরুষ অভিভাবক
তানিয়া বেগম — বিদ্যোৎসাহী মহিলা
মরজিনা বেগম — মহিলা অভিভাবক
মোঃ আরিফুল ইসলাম — মাধ্যমিক শিক্ষা প্রতিনিধি
সাদিয়া পারভীন — মহিলা অভিভাবক
হাসিনা আকতার — শিক্ষক প্রতিনিধি
সুভাষ চন্দ্র দাস — সদস্য সচিব
এছাড়াও বৈঠকে সাংবাদিক আমিনুল ইসলাম রিয়াদ উপস্থিত ছিলেন।
নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন কমিটির হাত ধরে আরও এগিয়ে যাক রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই প্রত্যাশা এলাকাবাসীর।























