1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এ সময় আরও বক্তব্য দেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত হেলাল মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংগীতশিল্পী এম আই মিঠু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে স্থানীয় সংগীতশিল্পীরা সম্মিলিত কণ্ঠে নজরুলসংগীত পরিবেশন করেন। এতে অনুষ্ঠানে এক মনোজ্ঞ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৮:০৯ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ১২:০৮:০৯ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬