1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিপ্রবিতে আন্দোলনের ২০ দিন পেরিয়ে গেলেও আসেনি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

রাবিপ্রবি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক আব্দুল গফুরের পদত্যাগ এবং পূর্ববর্তী উপাচার্য ড. মো. আতিয়ার রহমানের নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের ২০ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

গত ১০ আগস্ট দুই দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। টানা ২৪ ঘণ্টা অনশনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যুগ্ম-সচিবের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

আন্দোলনকারীদের দাবি, এক সপ্তাহের মধ্যে প্রকল্প পরিচালককে অপসারণ এবং নিয়োগ প্রক্রিয়ার তদন্তের আশ্বাস দেওয়া হলেও ২০ দিন পার হয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রকল্প পরিচালকের নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আন্দোলনের পর তার ব্যবহৃত গাড়ি বিশ্ববিদ্যালয় প্রশাসন জব্দ করে, যা পরে উপ-উপাচার্য ব্যবহার করছেন বলে দাবি শিক্ষার্থীদের।

আন্দোলনকারীদের বক্তব্য:
– ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইউনুস ইয়ামিন বলেন, “আমরা বুঝতে পারছি দায়িত্বশীলরা আমাদের সঙ্গে নাটক করেছেন। দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে।”
– শিক্ষার্থী বাদশা সুলেমান বলেন, “প্রমাণিত দুর্নীতিবাজকে অপসারণে গড়িমসি প্রমাণ করে শিক্ষাঙ্গনে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফখরুদ্দিন উদ্দিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাবিপ্রবিতে আন্দোলনের ২০ দিন পেরিয়ে গেলেও আসেনি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬