1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। পরবর্তী সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পরীক্ষা। এতে সর্বোচ্চ ফল অর্জনকারী পাঁচজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট ও সীরাতবিষয়ক বই দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সীরাতবিষয়ক বই তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. আকাশ হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেন একই প্রতিষ্ঠানের মো. মুমিন এবং তৃতীয় স্থান অর্জন করেন কর্তারহাট আলিমিয়া দাখিল মাদরাসার মো. আদন হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা জেলা শাখার সেক্রেটারি মো. আল-আমিন, কাজী সালমান হোছাইন (ইউনিভার্সিটি অব সাইবারজায়া, মালয়েশিয়া), বাংলাদেশ জামায়াতে ইসলামী রমাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ, সেক্রেটারি কাজী আহসান শরীফ, লালমোহন উপজেলা দক্ষিণ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদ ও সেক্রেটারি মো. আরিফ, ইউনিয়ন সভাপতি মো. তুহিনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া তোফালিয়া দাখিল মাদরাসা, রায়চাদ উদয়ন চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, উত্তর রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়সহ রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞানচর্চা এবং পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫০:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৮:৫০:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬