1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে ‘লাস্ট স্টোরিজ ৩’

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯৮

অ্যান্থলজি সিনেমা হিসেবে বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘লাস্ট স্টোরিজ’। ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম কিস্তির সাফল্যের পর ২০২৩ সালে আসে ‘লাস্ট স্টোরিজ ২’। এবার তিন বছর পর তৃতীয় অধ্যায় নিয়ে হাজির হচ্ছে আলোচিত এই সিনেমা।

‘লাস্ট স্টোরিজ ৩’-এ থাকছে চারটি গল্প। গল্পগুলো নির্মাণ করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। আগের দুই কিস্তির ধারাবাহিকতায় এবারও সিনেমাটিতে মানবিক সম্পর্ক, ভালোবাসা, আকাঙ্ক্ষা ও সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসবে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘লাস্ট স্টোরিজ ৩’। এর আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে সিনেমাটির ট্রেলার।

এবারের কিস্তিতেও অভিনয় করছেন একঝাঁক পরিচিত তারকা। বিক্রমাদিত্য মোতওয়ানের গল্পে দেখা যাবে রাধিকা আপ্তে, কঙ্কনা সেন শর্মা, বিজয় বর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

শকুন বাত্রার গল্পে অভিনয় করেছেন আলি ফজল ও রাধিকা মদন। বিশাল ভরদ্বাজের গল্পে অভিনয় করেছেন বাস্তব জীবনের দম্পতি সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি। অন্যদিকে কিরণ রাওয়ের পরিচালনায় প্রধান চরিত্রে দেখা যাবে গুরফতেহ পীরজাদা ও নবাগত সানা থাম্পিকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘লাস্ট স্টোরিজ ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তখন নির্মাতারা জানিয়েছিলেন, এবারের চারটি গল্পই মানবিক সম্পর্ককে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরবে। মানুষের আকাঙ্ক্ষা ও সম্পর্কের ধরন কীভাবে পরিস্থিতি, নীরবতা ও দুর্বলতার ওপর নির্ভর করে—সেই বিষয়গুলোই গল্পগুলোর মাধ্যমে অনুসন্ধান করা হয়েছে।

প্রথম দুই কিস্তির সাফল্যের পর তৃতীয় অধ্যায় নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে সেই আগ্রহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৭:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে ‘লাস্ট স্টোরিজ ৩’

আপডেট সময় : ০৩:২৭:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬