1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সার নিয়ে কারসাজি করলে জেলে যেতে হবে: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মন্ত্রী বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কারসাজি করলে তার ঠিকানা হবে হাজতে।কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, কৃষক যেন নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।নিতাই রায় চৌধুরী আরও বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহে গুরুত্ব দিচ্ছে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

শালিখার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে শালিখায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে।

এ জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এ সময় নেতাকর্মীরা তাদের বিভিন্ন মতামত ও দাবি তুলে ধরেন।

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সদস্যসচিব মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আমিনুর রহমান এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৮:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

সার নিয়ে কারসাজি করলে জেলে যেতে হবে: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৮:২৬ পূর্বাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬