1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে বড় ত্রুটি: ৭৩০ বিয়ারিং প্যাডে সমস্যা, ২৭টি ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টারঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭টিকে ‘ক্রিটিক্যাল’ বা গুরুতর হিসেবে চিহ্নিত করেছে স্বাধীন সেফটি অডিট কমিটি। এসব ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এ ছাড়া মেট্রোরেল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে উত্তরা-মতিঝিল মেট্রোরেল রুটে মোট ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত করা হয়েছে। তবে এসব ত্রুটির সবগুলো গুরুতর নয়। এর মধ্যে ১৪৭টি ত্রুটিকে ‘মাইনর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও ২৯৭টি বিয়ারিং প্যাডের ত্রুটি মূলত স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। আর ২৭টি বিয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, এসব ত্রুটি দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিয়ারিং প্যাড স্থানচ্যুতির ঝুঁকি রয়েছে—এমন ১০টি স্থানে ইতোমধ্যে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি ক্রিটিক্যাল বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে।

সেফটি অডিট কমিটির সুপারিশ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডিএমটিসিএল গত ১৬ জুলাই ‘সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। কমিটি ইতোমধ্যে অডিট কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে।

মেট্রোরেল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হওয়ার বিষয়টিও সংসদে তুলে ধরেন মন্ত্রী। এসব ফাটলের ঝুঁকি নিরূপণ এবং মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)কে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।

এ ছাড়া মেট্রোরেল স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপন করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তার বিষয়ে শেখ রবিউল আলম বলেন, মেট্রোরেলের সব স্টেশনের সাবস্টেশন-সংক্রান্ত কক্ষে ওয়াটারপ্রুফিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ বিচ্ছিন্নতার মতো জরুরি পরিস্থিতিতে যাত্রী উদ্ধার এবং নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিশেষ জরুরি সেবার লাইভ টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে।

মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মেট্রোরেলের বিভিন্ন কাঠামোগত ত্রুটি চিহ্নিত করে সেগুলোর ঝুঁকি নিরূপণ, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতের পাশাপাশি যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৩:২৪ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

মেট্রোরেলে বড় ত্রুটি: ৭৩০ বিয়ারিং প্যাডে সমস্যা, ২৭টি ঝুঁকিপূর্ণ

আপডেট সময় : ০৩:৫৩:২৪ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬