1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩২

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের হাসপাতাল মোড়ে অবস্থিত ‘বারহাট্টা ফার্মেসি’ নামীয় প্রতিষ্ঠানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্রটি দোকানের সিসিটিভি ক্যামেরা অকেজো করে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মূল্যবান ওষুধ লুটে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফার্মেসির কর্মচারী উৎপল দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) অর্থাৎ আজ সকালে অপর কর্মচারী,জয় দোকান খুলতে গিয়ে দেখতে পান সাটারের একটি তালা খোলা। ভেতরে প্রবেশ করতেই তার চোখে পড়ে সাধারণ কিছু সিরাপ ব্যতীত সমস্ত দামি ওষুধ গায়েব হয়ে গেছে।
​পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাত পরিচয় চোর চক্র হাতে বস্তা নিয়ে দোকানে প্রবেশ করছে। একপর্যায়ে চোরেরা তাদের পরিচয় ও প্রমাণ আড়াল করতে সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট করে দেয়।
​ফার্মেসির অন্যতম অংশীদার রূপু জানান, “আমাদের ফার্মেসির সব দামি ওষুধ নিয়ে যাওয়া হয়েছে। চোর চক্র আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি করেছে। সিসিটিভি থাকার পরও এমন চুরি সত্যি উদ্বেগের।” তিনি অবিলম্বে চোর চক্রকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান, “ওষুধ চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। চোর চক্রটিকে শনাক্ত করতে থানা পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৫:১৫ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ০৩:২৫:১৫ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬