1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় বনিক সমিতির নির্বাচন নিয়ে ব্যাবসায়ীদের মাঝে চরম ক্ষোভ

জাহিদ হাসান জাবেদ-বড়লেখা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা পৌরশহরের হাজিগন্জ বাজারের ব্যাবসায়ীদের বনিক সমিতির নির্বাচনের ঘোষণা আসে,তারপর আহবায়ক কমিটি গঠন করা হয়,বিভিন্ন দায়িত্বশীলদের দায়ীত্ব দেওয়া হয়, প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ানো হয়- কিন্তু নির্বাচন যেন আর আসে না। যেন গণতন্ত্রের দরজায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে,আর সেই তালার চাবি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।

বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন এখন ব্যবসায়ীদের কাছে একটি দীর্ঘশ্বাসের নাম। বছরের পর বছর ধরে নির্বাচন না হওয়ায় সংগঠনের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে নানান জটিলতা,এবং প্রশ্ন উঠেছে একটি ব্যবসায়ী সংগঠনের গণতান্ত্রিক কাঠামো কি শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে? না কি এর পিছনে অন্য কোন কারন আছে?

ব্যবসায়ীদের অভিযোগ কমিটি আসে, কমিটি যায়, দায়িত্ব আসে, আশ্বাস আসে কিন্তু ভোটের দিন আর ঘনিয়ে আসে না।
ব্যবসায়ীরা মনে করছেন,একটি বাজার শুধু দোকানপাটের সমষ্টি নয়। একটি বাজার পরিচালনার জন্য প্রয়োজন জবাবদিহিমূলক নেতৃত্ব,উন্নয়ন পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর প্রতিনিধি।

কিন্তু সেই নেতৃত্ব নির্বাচনের পথেই যেন তৈরি হয়েছে অদৃশ্য দেয়াল।

দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে জমছে ক্ষোভ। তাদের অভিযোগ, বারবার কমিটি গঠন, সময়সীমা নির্ধারণ এবং নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে না।

ব্যবসায়ীদের মতে, একটি সংগঠনের গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা না হলে এই অসন্তোষ আরও গভীর হতে পারে।

এখন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমাজ তাকিয়ে আছে দায়িত্বপ্রাপ্তদের সিদ্ধান্তের দিকে। তাদের একটাই প্রশ্ন- আর কতদিন অপেক্ষা করতে হবে ভোটের জন্য? আর কতবার শুনতে হবে নতুন নতুন প্রতিশ্রুতির গল্প?

ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রতিশ্রুতির বৃত্ত ভেঙে এবার বাস্তব পদক্ষেপ নেওয়া হবে এবং একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিতে ফিরবে গণতান্ত্রিক ধারাবাহিকতা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বড়লেখায় বনিক সমিতির নির্বাচন নিয়ে ব্যাবসায়ীদের মাঝে চরম ক্ষোভ

আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬