1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে ৮ জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মুরাদনগরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার আটটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জলাশয়গুলোতে কাতলা, মৃগেল, কালবাউশ ও ঘানিয়াসহ বিভিন্ন প্রজাতির ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ পুকুরে ৬০ কেজি, মুরাদনগর থানার পুকুরে ৪০ কেজি, নবিয়াবাদ আলহাজ আব্দুল ওয়াদুদ সরকার কামিল মাদ্রাসার পুকুরে ৪০ কেজি, চৌধুরীকান্দি জামে মসজিদ পুকুরে ৩০ কেজি, জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজের পুকুরে ৩০ কেজি, রামচন্দ্রপুর উত্তর কাছারি বাড়ি পুকুরে ৩০ কেজি, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের পুকুরে ৩০ কেজি এবং বাদিউল আলম ডিগ্রি কলেজের পুকুরে ২৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজ আলম জনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মজিব মেম্বার, বিএনপি নেতা মো. হেদায়েত হোসেন ও মো. মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মুরাদনগরে ৮ জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় : ১২:৩৮:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬