1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং অসহায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে পোরশা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং ৩০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের আওতায় ১০ জনের মাঝে মোট ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও কর্মদক্ষতাকে কাজে লাগানোর পরামর্শ দেন।তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নারীদের স্বাবলম্বী করতে কর্মমুখী উদ্যোগও প্রয়োজন। সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তা কাজে লাগিয়ে নারীরা নিজেদের পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার রহমান সুপি শাহ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। একইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।সরকারি এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি দুস্থ নারীদের স্বাবলম্বী হওয়া এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৩:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ

আপডেট সময় : ০২:৫৩:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬