1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

বিপ্লব দাস : বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ, ৭টি স্পট উচ্ছেদ; আটক ২ ট্রাক ও ভেকু।

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১ হাজার ৮০০ ফুট বালু উত্তোলনের পাইপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সাতটি স্পট ভেঙে দেওয়া এবং বালুভর্তি দুটি ট্রাক ও একটি ভেকু আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের সাতটি স্পট ভেঙে দেওয়া হয়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত বালুভর্তি দুটি ট্রাক ও একটি ভেকু আটক করা হয়।

এ ছাড়া অবৈধভাবে বালু পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ক্ষতিসাধন রোধ এবং জনস্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৪:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

আপডেট সময় : ০৪:৪৪:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬