1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের আশপাশে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে কাসেম মেডিকেল হলে ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং অননুমোদিত ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে খান ফার্মেসি ও মা মেডিকেল ফার্মেসিকে পৃথকভাবে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন। এ সময় গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট মো. ফয়জুল হক এবং এসআই তানিয়াও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন জানান, মেয়াদোত্তীর্ণ কিংবা অনুমোদনহীন ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ করা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ওষুধের বৈধতা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৯:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৩৯:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬