1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২

ফকিরহাট প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাটে গরু বহন করে নিয়ে যাওয়ার পথে ভ্যানের পিছনে সোহাগ পরিবহণের ধাক্কায় ভ্যানযাত্রী মো: জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। এসময় নিহতের ছেলে নাহিদ হাসান (২০) ও অজ্ঞাত ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: জাহিদুল ইসলাম খলিল খুলনার লবনচরার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হতাহতরা উপজেলা বেতাগা পশুরহাট থেকে একটি গরু ক্রয় করে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে পৌছালে খুলনাগামী সোহাগ পরিবহণ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মো: জাহিদুল ইসলাম খলিল ঘটনাস্থলে মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরমধ্যে নিহতের ছেলে নাহিদ হাসান আশংকাজনক বলে পুলিশ জানান।

উপজেলা মেডিকেল অফিসার ডা: সৈয়দা রেহেনা আক্তার জানান, সড়ক দুর্ঘটনার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৪:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২

আপডেট সময় : ০১:১৪:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬