1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মৌলভীবাজারের আরিফের

আশরাফুল হক রাসেল, কমলগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় রাস্তার পাশে বাঁধা গরুর সঙ্গে মোটরসাইকেলের আকস্মিক ধাক্কায় শাহজাহান ভূঁইয়া আরিফ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী রাহিম (১৮) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শমশেরনগরের মরাজানের পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান ভূঁইয়া আরিফ মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ‘জালালাবাদ ক্যাটেল ফিড’-এর স্বত্বাধিকারী শাহ জামাল ভূঁইয়া শামীমের তৃতীয় ছেলে। তিনি শমশেরনগর বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ছিলেন। তিনি পবিত্র কোরআনের হাফিজও ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শমশেরনগরের মরাজানের পার এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ একটি গরু তাদের চলন্ত মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি গরুর সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে চালক ও আরোহী দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান ভূঁইয়া আরিফকে মৃত ঘোষণা করেন।

আরিফের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেধাবী ও সম্ভাবনাময় এই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে তার বন্ধু, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সচেতনতা: আঞ্চলিক ও গ্রামীণ সড়কে গবাদিপশু অবাধে বা অসতর্কভাবে চলাচল করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রাণহানি এড়াতে পশুপালকদের আরও সতর্ক থাকা এবং সড়কে গবাদিপশুর নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩১:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মৌলভীবাজারের আরিফের

আপডেট সময় : ১২:৩১:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬