1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে সিটির টানা পঞ্চম জয়

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিহাদ স্টেডিয়ামে গোলের বন্যা বইয়ে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে এনজো মারেসকার দল। সিটির হয়ে জোড়া গোল করেছেন আঁতোয়ান সেমেনিয়ো। অন্যদিকে হ্যাটট্রিক করেও সান্ডারল্যান্ডকে হার থেকে বাঁচাতে পারেননি ব্রায়ান ব্রব্বি।

পাঁচ ম্যাচের সব কটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে সিটি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তাদের ব্যবধান এখন তিন পয়েন্ট। মারেসকার অধীনে লিগের প্রথম পাঁচ ম্যাচেই জয়ের কীর্তি গড়েছে সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন শুরু করা ষষ্ঠ কোচ এখন মারেসকা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। নবম মিনিটে এনজো ফার্নান্দেজের ফ্রি-কিক থেকে এগিয়ে যায় সিটি। তিন মিনিট পরই ব্রব্বির গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। ২৯ মিনিটে রায়ান শেরকির গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকেরা। তবে চার মিনিট পরই থমাস মুনিয়েরের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে সান্ডারল্যান্ডকে ফের সমতায় আনেন ব্রব্বি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে সিটির হয়ে তৃতীয় গোল করেন সেমেনিয়ো। বিরতির পর ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-২ করেন তিনি।

তবে হাল ছাড়েনি সান্ডারল্যান্ড। মাত্র দুই মিনিট পর, ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রব্বি। তার তৃতীয় গোলের পর সিটির রক্ষণে চাপ বাড়াতে থাকে সফরকারীরা। একপর্যায়ে বড় বিপদ থেকে সিটিকে রক্ষা করেন রুবেন দিয়াস। গোললাইন থেকে দুর্দান্ত ক্লিয়ারেন্স করে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত ৮১ মিনিটে জসকো গভারদিওলের ক্রস থেকে গোল করে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ভিএআরের পর গোলটি বৈধতা পায়।

সান্ডারল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচে গোল পাননি হালান্ড। এবার সেই অপেক্ষা ঘুচিয়ে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ২৫টি দলের বিপক্ষেই গোল করার কীর্তি গড়েছেন নরওয়েজীয় স্ট্রাইকার।

অন্যদিকে হ্যাটট্রিক করেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রব্বিকে। ২০১৬ সালে জার্মেইন ডিফোর পর সান্ডারল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় তিনি। পাশাপাশি লিগের ইতিহাসে শীর্ষে থাকা দলের বিপক্ষে হ্যাটট্রিক করা চতুর্থ খেলোয়াড়ও হয়েছেন ব্রব্বি। এর আগে রবি ফাউলার, ডার্ক কুইট ও রোমেলু লুকাকু এই কীর্তি গড়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৫:৩২ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে সিটির টানা পঞ্চম জয়

আপডেট সময় : ০৪:১৫:৩২ অপরাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬