1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

জৈন্তাপুর প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

উপজেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল শেষে পথসভা, ত্যাগী ও সক্রিয় নেতা কর্মীদের মূল্যায়নের প্রত্যয়।

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জৈন্তাপুর উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা সদরের রাজ কুমারী ইরাদেবী মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জৈন্তাপুর মডেল থানার সামনে দিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।

জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদের সঞ্চালনায় পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার। এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ এবং সাবেক সিলেট জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম।

সভাপতির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার বলেন, আগামী দিনে উপজেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, সক্রিয় ও যোগ্য নেতা কর্মীদের গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যারা সাহ সিকতার সঙ্গে রাজপথে অংশগ্রহণ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করে আগামী উপজেলা যুবদলের কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল যুবদল গড়ে তোলার লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে সক্রিয় ছিলেন, আগামী দিনে তাদের মূল্যায়নের মাধ্যমে তৃণমূল যুবদলকে আরও শক্তিশালী করা হবে। সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা নবনির্বাচিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আনন্দ মিছিল ও পথসভায় জৈন্তাপুর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জৈন্তাপুরে জেলা ও মহানগর যুবদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬