1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এক মাসের মধ্যে শিক্ষক সংকট সমাধানের আশ্বাস মন্ত্রীর

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২০

শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ ও অবকাঠামো খাতে দৃশ্যমান উন্নয়ন হবে ডিসেম্বরের মধ্যে, জৈন্তাপুরকে পৌরসভা করার প্রত্যাশা।

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ
দিনের শিক্ষক সংকট আগামী এক মাসের মধ্যে দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জৈন্তাপুরকে দ্রুত পৌরসভা ঘোষণার মাধ্যমে পরিকল্পিত ও নতুন ধারার উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষক স্বল্পতার বিষয়টি তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, একটি প্রাচীন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট ও অব কাঠামোগত সমস্যার এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর দাবি গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আগামী এক মাসের মধ্যে শিক্ষক স্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নতুন ছয়তলা ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও আধুনিক হবে। তবে শুধু অব কাঠামোগত উন্নয়ন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের প্রতি ও গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।

জৈন্তাপুরের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুর বাসী বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সড়ক ও অব কাঠামোসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এ সময় জৈন্তাপুরকে দ্রুত সময়ে পৌরসভা ঘোষণার মাধ্যমে নতুন ধারায় উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, জৈন্তাপুরের উন্নয়নকে একটি পরিকল্পিত কাঠামোর মধ্যে এগিয়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অব কাঠামো সহ সব ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ প্রয়োজন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা দায়িত্ব শীলতার সঙ্গে কাজ করবেন এবং জন গণের সেবা নিশ্চিত করতে আন্তরিক থাকবেন, তাদের স্বাগত জানানো হবে। তবে দায়িত্ব পালনে অবহেলা, কাজে ফাঁকি দেওয়া কিংবা সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন না করার বিষয়টি কোনো ভাবেই গ্রহণ যোগ্য নয়। জন গণের প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও জবাব দিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও খেলা ধুলার সামগ্রী বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

পরে বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, শিক্ষা প্রকৌশল অধি দফতরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মো. নুমান, জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পালসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এক মাসের মধ্যে শিক্ষক সংকট সমাধানের আশ্বাস মন্ত্রীর

আপডেট সময় : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬