1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এ বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি চলচ্চিত্রটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন করেছে।

রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচি।

তিনি জানান, ৯৯তম অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এরপর বাকি চারটি চলচ্চিত্রের মধ্য থেকে ‘রইদ’-কে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে বেছে নেয় অস্কার বাংলাদেশ কমিটি।

ছয় সদস্যের এই কমিটির চেয়ারপারসন ছিলেন ড. জহিরুল ইসলাম কচি। কমিটির অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি।

‘রইদ’-এর মাধ্যমে এবার আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হলো। অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

আপডেট সময় : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬