1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ

ভোলা জেলা প্রতিনিধি: মোঃ সুলাইমান
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮

ভোলায় নুরে আলম পাটোয়ারী নামে এক বিএনপি নেতা ও তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রবের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টা, গাছ কেটে নেওয়া, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি নেতা নুরে আলম পাটোয়ারী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন। অভিযুক্ত নুরে আলম পাটোয়ারী ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবিদ হাছান অভিযোগ করেন, তাঁর বাবা মো. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন। প্রায় চার বছর আগে দেশে এলে নুরে আলম পাটোয়ারী ও তাঁর লোকজন তাঁকে মারধর এবং তাঁদের জমি দখলের চেষ্টা করেন।

এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হলেও পরে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে তাতে কার্যকর কোনো সমাধান হয়নি বলে দাবি করেন আবিদ হাছান।

তিনি আরও অভিযোগ করেন, নুরে আলম তাঁর রাজনৈতিক পরিচয় এবং বড় ভাইয়ের প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। সর্বশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁদের জমিতে থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন আবিদ।

গাছ কাটার সময় বাধা দিলে তাঁদের গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আবিদ হাছান।

ভুক্তভোগী পরিবারের দাবি, ভোলা সদর উপজেলার পূর্ব চর ইলিশা মৌজায় তাঁদের দাদার কেনা ৫৮ দশমিক ২৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সংবাদ সম্মেলনে আবিদ হাছানের মা নুর নাহার ও দাদা মুকবুল সরদার উপস্থিত ছিলেন।

অভিযোগ ভিত্তিহীন দাবি নুরে আলমের

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নুরে আলম পাটোয়ারী বলেন, ‘এসব আমাদের পৈতৃক সম্পত্তি। বাবার নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। এ ছাড়া আলমগীর হোসেনের ফুফু নুর জাহানের কাছ থেকে আমার বড় ভাই আব্দুর রব ৭২ শতাংশ জমি কিনেছেন। এরপর সেই জমি আমরা ভোগ করেছি। তবে জমি দখলে ছিল কম।’

গাছ কেটে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের জমিতে আমরা গাছ লাগিয়েছিলাম। সেই গাছ আমরা কেটেছি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ফয়সালাও হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০১:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১১:০১:০২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬