1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়ানো এশিয়ান কাপ ক্রিকেটের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা কাটাতে না পারায় ৯ বল হাতে রেখেই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

নাগোয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র তাওহিদ হৃদয়ই কার্যকর ইনিংস খেলেন। ২৫ বলে ৪ ছক্কায় ৪৫ রান করেন তিনি। সাইফ হাসান করেন ১৯ রান এবং শেখ মেহেদী হাসানের ব্যাট থেকে আসে ১১ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ। শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ দ্রুত দুটি উইকেট তুলে নেন। এরপর সাইম আইয়ুব ও উসমান খানকেও ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগায় বাংলাদেশ।

তবে এরপরই ম্যাচের চিত্র বদলে যায়। আব্দুল সামাদ ও হাসান নাওয়াজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের করা দশম ওভারে ছক্কা ও টানা চারটি বাউন্ডারি হজম করে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। আব্দুল সামাদ ৩০ ও হাসান নাওয়াজ ২৭ রানে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলে নেন।

এ হারের মধ্য দিয়ে এশিয়ান কাপে বাংলাদেশের সোনার স্বপ্নও শেষ হয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৯:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পাকিস্তানের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের

আপডেট সময় : ০৬:২৯:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬