1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জহীন বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে পরাজিত হয়েছে লিটন দাসের দল।

শনিবার জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৫০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে লিটনরা। শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে।

বাংলাদেশের ইনিংসে আর কোনো ব্যাটার বড় জুটি গড়তে পারেননি। ফলে শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ভালো ছিল না। দলীয় ২১ রানের মধ্যে চার উইকেট হারানোর পর ৫৪ রানে পঞ্চম উইকেটও হারায় তারা। প্রথম চার ব্যাটারের সংগ্রহ ছিল যথাক্রমে ২, ৩, ৬ ও ১ রান।

আশেন বান্দারা ২৪ বলে ১৮ রান করে ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নায়েকে। তাদের জুটি শ্রীলঙ্কাকে বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।

১৪তম ওভারে বল করতে এসে বড় ধাক্কা খান বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তাঁর ওই ওভার থেকে ২৫ রান তুলে নেয় শ্রীলঙ্কা। অতিরিক্তসহ মোট ১১টি বল করতে হয় তাঁকে।

তবে ১৯তম ওভারে ঘুরে দাঁড়িয়ে জোড়া উইকেট তুলে নেন মুস্তাফিজ। এর আগে ১৮তম ওভারে থারিন্দু রত্নায়েকের ক্যাচ ফসকে যায় বাংলাদেশের হাতে।

থারিন্দু শেষ পর্যন্ত ৩২ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা। সাহান আরাচ্চিগের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ জুটিই শ্রীলঙ্কাকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।

শেষ ওভারে সাইফ হাসান দুটি উইকেট তুলে নেন। বাংলাদেশের হয়ে সাইফ, মুস্তাফিজ ও শেখ মেহেদী দুটি করে উইকেট নেন।

তবে বোলারদের পর ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানে অলআউট হয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জ পদক হাতছাড়া করে লিটন দাসের দল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৫:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জহীন বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২৫:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬