1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উজবেকিস্তানকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ে বাংলাদেশের শুভসূচনা

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাই টুর্নামেন্টে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে উজবেকিস্তানের।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পূর্ণিমা মারমার ক্রস থেকে আলমিনা গোল করে লাল-সবুজের দলকে এগিয়ে দেন। তবে ১৭ মিনিটে গোল করে সমতায় ফেরে উজবেকিস্তান।

এরপর ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় যোগ করা সময়ে।

যোগ করা ছয় মিনিটের শেষ দিকে কাঙ্ক্ষিত গোলটি পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে শট নেন রুনা আক্তার। তাঁর নিখুঁত শটে বল জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ফিলিপাইন ও উজবেকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল ফিলিপাইন।

ফলে এক গোলের ব্যবধানে উজবেকিস্তানকে হারানোয় গোল ব্যবধানে ফিলিপাইনের পেছনে রয়েছে বাংলাদেশ। আগামী ১১ অক্টোবর ফিলিপাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূল পর্বে জায়গা করে নিতে ওই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ টিটুর দলের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৪৯:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

উজবেকিস্তানকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ে বাংলাদেশের শুভসূচনা

আপডেট সময় : ০২:৪৯:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬