1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসি ক্যামেরা

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এ বছর ৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মণ্ডপে চলছে প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা ও প্রতিমা তৈরির কাজ।

উপজেলার ভুলতা, সাওঘাট, গোলাকান্দাইল, মুড়াপাড়া, বানিয়াদি, কাঞ্চন, পিতলগঞ্জ ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় পূজার প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

মৃৎশিল্পী শ্যামল পাল জানান, তিনি ও তাঁর ভাই মিলে এবার ১৭টি প্রতিমা তৈরির কাজ করছেন। শেষ মুহূর্তে পূজার আয়োজন বাড়ায় তাঁদের কাজের চাপও বেড়েছে।

কারিগর পরিমল পাল জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির কাজে কিছুটা বিলম্ব হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তাঁরা চেষ্টা করছেন।

শিল্পী কাজল পাল জানান, একটি প্রতিমা তৈরিতে সাধারণত চার থেকে পাঁচ দিন সময় লাগে। কাঠামো তৈরি থেকে শুরু করে মাটি দেওয়া ও রং করার বিভিন্ন ধাপ পেরিয়ে প্রতিমা প্রস্তুত করা হয়।

রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান কৃষ্ণ রায় বলেন, পূজা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপনের প্রত্যাশা করছেন তাঁরা।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্য, স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধিরা নজরদারিতে থাকবেন। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, আজান ও নামাজের সময়ের প্রতি সম্মান রেখে পূজা-অর্চনা পরিচালনা এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৯:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসি ক্যামেরা

আপডেট সময় : ০৩:৪৯:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬