কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম
দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
নবনির্মিত এ পরিদর্শন কক্ষটি উপজেলা পরিষদে আগত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাপ্তরিক কার্যক্রমে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

























