1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ‘মিনি কক্সবাজারে’ বিনোদন পিয়াসী মানুষের ঢল

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪১

অপরিকল্পিত উন্নয়নে মেগাসিটি ঢাকায় মানুষের বিনোদনের সুযোগ খুবই সীমিত। কোথাও ছিটেফোঁটা সুযোগ মিললে সেখানেই ঝাঁপিয়ে পড়েন বিনোদন পিয়াসী নগরবাসী। ঢাকার পূর্ব-দক্ষিণ কোণে ডেমরার ধার্মিকপাড়ায় এমনই এক বিনোদন স্পট ‘মিনি কক্সবাজার’। সেখানে নেমেছে ঈদুল ফিতরের ছুটিতে আশপাশের এলাকার মানুষের ঢল। ঈদের পরদিন রোববার (২২ মার্চ) বিকেলে সেখানে গিয়ে এ চিত্র দেখা গেছে।

যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে ধরে ৪ কিলোমিটারের মতো গেলেই কোনাপাড়া বাসস্ট্যান্ড। কোনাপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি সড়ক চলে গেছে মানিকদীর দিকে। এ সড়ক ধরে উত্তর দিকে ২ কিলোমিটারের মতো গেলেই ধার্মিকপাড়া। ধার্মিকপাড়ায় সড়কের পশ্চিম পাশে মিনি কক্সবাজার। কোনাপাড়া-মানিকদী সড়ক হয়ে একেবারে মান্ডা মুগদা পর্যন্ত যাওয়া যায়। এ সড়কে শুধু অটোরিকশা চলে।

এখানে বিলের মত একটি জলাশয় রয়েছে। সেখানে নৌকায় ভ্রমণের ব্যবস্থা আছে। মূলত এ কারণে এটিকে মিনি কক্সবাজার বলা হয়। এছাড়া জলাশয়ের পাশে বিশাল জায়গায় জুড়ে গড়ে উঠেছে একাধিক পার্ক। পার্কে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইড। এছাড়া রয়েছে স্ট্রিটফুড, শিশুদের খেলনাসহ বিভিন্ন পণ্য বিক্রির দোকান।

নৌকা ও প্যাডেল বোটের ভাড়া ৩০ মিনিট ৩০০ টাকা। প্রতি মিনিট ১০ টাকা করে। দুটি ঘাট থেকে নৌকায় চড়া যায়।

ডগাইর এলাকা থেকে সপরিবারে এসেছেন হামিদুল ইসলাম। নৌকায় চড়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন। হামিদুল ইসলাম বলেন, পরিবার নিয়ে বিনোদনের কোনো জায়গা নেই। তাই এখানে আসলাম। অল্প একটু পথ কিন্তু আসতে এক ঘণ্টার মতো লেগেছে। এত জ্যাম। ৩০ মিনিট নৌকা ভাড়া ৩০০ টাকা। ভাড়াটা অনেক বেশি, কিন্তু এটাও পাওয়া যাচ্ছে না, মানুষের এত ভিড়।

মিনি কক্সবাজার বিনোদন কেন্দ্রে রয়েছে চরকি, নৌকা দোলনা, জাম্পার, স্লিপার, ট্রেন, শিশুদের নৌকা চালানোসহ নানান রকমের রাইড।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৫:০২ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

রাজধানীর ‘মিনি কক্সবাজারে’ বিনোদন পিয়াসী মানুষের ঢল

আপডেট সময় : ০২:০৫:০২ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ মার্চ ২০২৬