1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের মহিষখোলায় চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

মোঃ রাসেল হুসাইন, নড়াইল জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪

নড়াইল সদর উপজেলার মহিষখোলা এলাকায় বিল্লাল সরদার ও তার স্ত্রী মুহিনুর বেগমকে চেতনানাশক ঔষধ খাইয়ে বাড়ির নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালানোর ঘটনা ঘটেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে সালমান নামের এক যুবক কৌশলে ওই পরিবারের খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। এতে বিল্লাল সরদার ও তার স্ত্রী মুহিনুর বেগম অচেতন হয়ে পড়লে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ওই যুবক।

পরদিন রবিবার (১ নভেম্বর) সকালে পরিবারের অন্য সদস্যরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় ঘরের মালামাল লুটের বিষয়টিও তাদের নজরে আসে।

পরিবার সূত্রে আরও জানা যায়, ইমোতে কথা বলার মাধ্যমে সালমান নামের ওই যুবকের সাথে পরিচয় হয়। সেখান থেকেই গড়ে ওঠে আত্মীয়তার মতো সম্পর্ক। সেই সুবাদেই বাড়িতে আসা-যাওয়া করত সে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নড়াইলের মহিষখোলায় চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

আপডেট সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬