1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সের মামলায় পরিবারের সদস্যসহ গ্রেপ্তার ১০, আদালতের নির্দেশে কারাগারে

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তারের পর এবার তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা আড়াইটায় ওই শিশুর বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, আসামিপক্ষের হয়ে কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।

মামলার আসামিরা হলেন—সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান ছাদ রাজা চৌধুরীর ছেলে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, তাঁর ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল। এ ছাড়া তাঁর মেয়ে শাম্মী আক্তার পলি ও সাবরিনা চৌধুরী রূপকথা এবং দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরীও এ মামলার আসামি।

মামলার অন্য আসামিরা হলেন—ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক আহমদের ছেলে কাওছার আহমদ সোহাগ, গোলাপগঞ্জ উপজেলার ভাদেরশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকরিব রহমান তানহির, দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ, সুনামগঞ্জের হাসননগর এলাকার সুজন মিয়ার ছেলে রানা এবং জামালগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বিজয় করের ছেলে রজয় কর।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

সুনামগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, অপ্রাপ্তবয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথাকে ছাড়া অন্য আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপ্রাপ্তবয়স্ক আসামির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাঁকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৫:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সের মামলায় পরিবারের সদস্যসহ গ্রেপ্তার ১০, আদালতের নির্দেশে কারাগারে

আপডেট সময় : ০৯:৪৫:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬