ঢাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বীন জসীম এ তথ্য নিশ্চিত করেন।
তালহা বীন জসীম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় এশিয়ান ইউনিভার্সিটির বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। দুর্ঘটনায় আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
মরদেহ শাহ আলী থানার এসআই আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।






















