1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে গাছের চারা রোপন নিয়ে বাকবিতন্ডায় ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ খুন

মোঃ রাসেল হুসাইন, নড়াইল জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে প্রতিপক্ষের (চাচাতো ভাই) ধারালো অস্ত্রের কোপে সাত্তার শেখের ছেলে হাসানুর শেখ(৫৫) নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ৭ ঘটিটার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায় বাড়ীর পাশের জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। সেই জমির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে, বুধবার সকালে প্রতিপক্ষ অভিযোগ করেন যে গাছ বড় হলে তাদের সীমানায় ঢুকে যাবে। এখান থেকে গাছের চারা তুলে ফেলতে হবে।
এ নিয়ে কথা কাটা কাটির একপর্যায়ে তারা নিহতের স্ত্রী সাহেরা বেগম(৪৭)কে গালিগালাজ, মারধর করে। এবং তারা ৫/৬ জনে মিলে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে হাসানুর গুরুত্বর জখম হন এছাড়াও নিহত ওই ব্যক্তির স্ত্রী এবং ছেলে কে মারপিট করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের ডাক্তার সায়াদুল্লাহ হিমেল জানান, রুগী হাসপাতালে আনা হলে পরীক্ষা-নীরিক্ষা করে বুঝতে পারি অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
আহত মা ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪৫:৪০ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

নড়াইলে গাছের চারা রোপন নিয়ে বাকবিতন্ডায় ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ খুন

আপডেট সময় : ১২:৪৫:৪০ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬